ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বেনাপোল সীমান্তের শাখারীপোতা গ্রামে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

যশোরের বেনাপোল শাখারীপোতা গ্রাম থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. আলী আহম্মদ (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার  করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা বাজারস্থ একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  মাদক বিক্রেতা আলী আহম্মদ  শাখারীপোতা গ্রামের আনছার আলীর ছেলে।

 

যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোলায়মান আক্কাস,এসআই ইব্রাহিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল শাখারীপোতা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আলী আহম্মদকে হাতেনাতে গ্রেফতার করে। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑